এইচটিএমএল হেডিং
হেডিং মূলত h1থেকে h6 পর্যন্ত ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
This is a heading
this is a heading 2
this is heading 3
এর ফলাফল নিচের মতো,
this is heading 1
this is heading 2
this is heading 3
এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল প্যারাগ্রাফ কে
ট্যাগ দিয়ে সংগায়িত করা হয়।
যেমন,
this is a paragraph
this is another paragraph
এইচটিএমএল লিংক
এইচটিএমএল লিংক কে  ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়।
যেমন,
this is a link
মূলত এটাই একটা এইচটিএমএল লিংক কোড। এই কোড টি লেখা হলে একটা লিংক তৈরি হবে। কিন্তু সেই লিংক এ ক্লিক করলে কোন কাজ করবে না। কারন এখানে লিংক টি কার সাথে লিংকড হবে তা দেয়া হয়নি। একে বলে এট্রিবিউট। ওয়েব ডেভেলপিং এ এট্রিবিউট খুব দরকারি একটা জিনিস। এট্রিবিউট ছাড়া কোডিং হয় না। এট্রিবিউট দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ কে কন্টেন্ট এর সাথে সমন্বয় ঘটাই।
* চিহ্নিত স্থানে মূলত এট্রিবিউট বসে। এই ব্যাপারটা সব ট্যাগের ক্ষেত্রেই নিজের মতো করে ব্যবহার করা হয়। লিংক ট্যাগের ক্ষেত্রে href হলো এট্রিবিউট। এর মান হবে মূলত ঐ ওয়েব সাইটের এ্যাড্রেস যা লিংক করা হবে।
this is a link
এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল ইমেজ কে img ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
উল্লেখ্য এট্রিবিউট হিসেবে ছবির নাম আর ছবির সাইজ কেও ব্যবহার করা যায়।