Wednesday, 31 August 2011
এইচটিএমএল ০২
এইচটিএমএল শিখার জন্য কোন কিছু লাগে না। না এইচটিএমএল এডিটর, না সার্ভার না ওয়েব সাইট। এইচটিএমএল কোড লেখা আর এডিট করার জন্য অনেক টুল আছে। যেমন ড্রিমওয়েভার বা ভিজুয়াল স্টুডিও। কিন্তু আমরা এইচটিএমএল শিখবো প্লেইন টেক্সট এডিটরের মাধ্যমে। কারন আমরা বিশ্বাস করি, প্লেইন টেক্সট এডিটর হলো এইচটিএমএল শিখার সবচেয়ে বেস্ট ওয়ে।
এইচটিএমএল হেডিং
হেডিং মূলত h1থেকে h6 পর্যন্ত ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
This is a heading
this is a heading 2
this is heading 3
এর ফলাফল নিচের মতো,
this is heading 1
this is heading 2
this is heading 3
এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল প্যারাগ্রাফ কে
ট্যাগ দিয়ে সংগায়িত করা হয়।
যেমন,
this is a paragraph
this is another paragraph
এইচটিএমএল লিংক
এইচটিএমএল লিংক কে  ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়।
যেমন,
this is a link
মূলত এটাই একটা এইচটিএমএল লিংক কোড। এই কোড টি লেখা হলে একটা লিংক তৈরি হবে। কিন্তু সেই লিংক এ ক্লিক করলে কোন কাজ করবে না। কারন এখানে লিংক টি কার সাথে লিংকড হবে তা দেয়া হয়নি। একে বলে এট্রিবিউট। ওয়েব ডেভেলপিং এ এট্রিবিউট খুব দরকারি একটা জিনিস। এট্রিবিউট ছাড়া কোডিং হয় না। এট্রিবিউট দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ কে কন্টেন্ট এর সাথে সমন্বয় ঘটাই।
* চিহ্নিত স্থানে মূলত এট্রিবিউট বসে। এই ব্যাপারটা সব ট্যাগের ক্ষেত্রেই নিজের মতো করে ব্যবহার করা হয়। লিংক ট্যাগের ক্ষেত্রে href হলো এট্রিবিউট। এর মান  হবে মূলত ঐ ওয়েব সাইটের এ্যাড্রেস যা লিংক করা হবে।
this is a link
এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল ইমেজ কে img ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
উল্লেখ্য এট্রিবিউট হিসেবে ছবির নাম আর ছবির সাইজ কেও ব্যবহার করা যায়।
No comments:
Post a Comment