এইচটিএমএল ইলিমেন্ট
এইচটিএমএল ডকুমেন্ট এর উপাদান হলো এইচটিএমএল ইলিমেন্ট। একটা এইচটিএমএল ডকুমেন্ট এর শুরু থেকে শেষটা সবই হলো এইচটিএমএল ইলিমেন্ট।
Start tag * Element content End tag *
<p> This is a paragraph </p>
<a href="default.htm" > This is a link </a>
<br />
স্টার্ট ট্যাগ কে ওপেনিং ট্যাগ আর ইন্ড ট্যাগ কে ক্লোসিং ট্যাগ ও বলা হয়।
এইচটিএমএল এলিমেন্ট সিনট্যাক্স
একটা এইচটিএমএল ইলিমেন্ট শুরু হয় ওপেনিং/ স্টার্ট ট্যাগ দিয়ে। এইচটিএমএল ইলিমেন্ট শেষ হয় ক্লোজিং/ ইন্ড ট্যাগ দিয়ে। স্টার্ট আর ইন্ড ট্যাগের মাঝখানে সবই হলো ইলিমেন্ট কন্টেন্ট। কিছু ইলিমেন্টে থাকে ইম্পটি কন্টেন্ট। ইম্পটি ইলিমেন্ট স্টার্ট ট্যাগেই শেষ হয়ে যায়। বেশির ভাগ ইলিমেন্টেরই এট্রিবিউট থাকে।
নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট
বেশির ভাগ এইচটিএমএল এলিমেন্ট ই অন্য কোন এইচটিএমএল ইলিমেন্ট কে ধারন করে। একে বলা হয় নেস্টিং। এইচটিএমএল ইলিমেন্ট কে বলা হয় নেস্টেড ইলিমেন্ট।
এইচটিএমএল ইলিমেন্ট এক্সাম্পল
<html>
<body>
<p> this is my first paragraph</p>
</body>
</html>
উপেরে উদাহরনে তিনটা ইলিমেন্ট রয়েছে।
<p> ইলিমেন্ট
<p>this is my first paragraph</p>
<p> ইলিমেন্ট কোন এইচটিএমএল ডকুমেন্ট এ প্যারাগ্রাফ বোঝাতে ব্যবহার করা হয়।
এই ইলিমেন্ট এ একটা স্টার্ট ট্যাগ <p> আর একটা ইন্ড ট্যাগ </p> আছে।
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো, this is my first paragraph.
<body> ইলিমেন্ট
<body>
<p> this is my first paragraph</P>
</body>
<body> ইলিমেন্ট এইচটিএমএল কন্টেন্ট এর বডি কে সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয়।
এই ইলিমেন্ট এর স্টার্ট ট্যাগ হলো <body> এবং ইন্ড ট্যাগ হলো </body>
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো আরেকটা এইচটিএমএল ইলিমেন্ট <p> ইলিমেন্ট।
<html> ইলিমেন্ট
<html>
<body>
<p> this is my first paragraph</p>
</body>
</html>
<html> ইলিমেন্ট সম্পুর্ন এইচটিএমএল ডকুমেন্ট কে সংজ্ঞায়িত করে।
এইচটিএমএল ইলিমেন্ট এর স্টার্ট ট্যাগ <html> এবং ইন্ড ট্যাগ হলো </html>
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো আরেকটা এইচটিএমএল ইলিমেন্ট <body> ইলিমেন্ট।
ইন্ড ট্যাগ
কিছু কিছু এইচটিএমএল ইলিমেন্টে ইন্ড ট্যাগ না ব্যবহার করলেও ব্রাউজার আউটপুট প্রদর্শন করে। যেমন
<p>this is a paragraph
এখানে ইন্ড ট্যাগ ব্যবহার করা না হলেও বেশির ভাগ ব্রাউজারে এতে ফলাফলের কোন পরিবর্তন দেখানো হবে না। তাই এরকম করা ঠিক না। অনেক এইচটিএমএল ইলিমেন্ট আছে যেখানে ইন্ড ট্যাগ না দিলে অনাকাঙ্খিত রেজাল্ট, ত্রুটি প্রদর্শিত হতে পারে। তাই সাবধান থাকা উচিত।
ইম্পটি এইচটিএমএল ইলেমেন্ট
কিছু এইচটিএমএল ইলিমেন্ট থাকে ফাকা। এর কোন উপাদান থাকে না।
<br> হলো একটি ইম্পটি ইলিমেন্ট যার কোন ইন্ড ট্যাগ থাকে না। (<br> ট্যাগ মূলত লাইন ব্রেক বোঝাতে ব্যাবহার করা হয়।
নোটঃ এক্সএইচটিএমএল এ সব ইলিমেন্ট এর ই ইন্ড ট্যাগ থাকতে হবে। xhtml ও xml এ ইম্পটি ট্যাগ কে এন্ডিং করার সঠিক নিয়ম হলো স্টার্ট ট্যাগের ভিতরে স্লাস(/) যোগ করা ( যেমন <br/>)। । .
লোয়ার কেস লেটার ইউজ করা
html কেস সেনসেটিভ নয়। <p> এবং <P> একই অর্থ প্রকাশ করে। অনেক ওয়েব সাইট আছে যারা আপার কেস লেটার ইউজ করে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম html4 থেকে লোয়ার কেস ব্যবহার করতে বলে এবং xhtml লোয়ার কেস ট্যাগ ডিমান্ড করে।
সহজ ভাষায় বলা যায়, লোয়ার কেস ব্যবহার করাই ভাল।
PHP
Thursday, 1 September 2011
Wednesday, 31 August 2011
এইচটিএমএল ০২
এইচটিএমএল শিখার জন্য কোন কিছু লাগে না। না এইচটিএমএল এডিটর, না সার্ভার না ওয়েব সাইট। এইচটিএমএল কোড লেখা আর এডিট করার জন্য অনেক টুল আছে। যেমন ড্রিমওয়েভার বা ভিজুয়াল স্টুডিও। কিন্তু আমরা এইচটিএমএল শিখবো প্লেইন টেক্সট এডিটরের মাধ্যমে। কারন আমরা বিশ্বাস করি, প্লেইন টেক্সট এডিটর হলো এইচটিএমএল শিখার সবচেয়ে বেস্ট ওয়ে।
এইচটিএমএল হেডিং
হেডিং মূলত h1থেকে h6 পর্যন্ত ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
<h1> This is a heading</h1>
<h2> this is a heading 2</h2>
<h3> this is heading 3</h3>
এর ফলাফল নিচের মতো,
এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল প্যারাগ্রাফ কে <p> ট্যাগ দিয়ে সংগায়িত করা হয়।
যেমন,
<p> this is a paragraph</p>
<p> this is another paragraph</p>
এইচটিএমএল লিংক
এইচটিএমএল লিংক কে <a> ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়।
যেমন,
<a> this is a link</a>
মূলত এটাই একটা এইচটিএমএল লিংক কোড। এই কোড টি লেখা হলে একটা লিংক তৈরি হবে। কিন্তু সেই লিংক এ ক্লিক করলে কোন কাজ করবে না। কারন এখানে লিংক টি কার সাথে লিংকড হবে তা দেয়া হয়নি। একে বলে এট্রিবিউট। ওয়েব ডেভেলপিং এ এট্রিবিউট খুব দরকারি একটা জিনিস। এট্রিবিউট ছাড়া কোডিং হয় না। এট্রিবিউট দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ কে কন্টেন্ট এর সাথে সমন্বয় ঘটাই।
<a * > this is a link</a>
* চিহ্নিত স্থানে মূলত এট্রিবিউট বসে। এই ব্যাপারটা সব ট্যাগের ক্ষেত্রেই নিজের মতো করে ব্যবহার করা হয়। লিংক ট্যাগের ক্ষেত্রে href হলো এট্রিবিউট। এর মান হবে মূলত ঐ ওয়েব সাইটের এ্যাড্রেস যা লিংক করা হবে।
<a href="www.w3schools.com"> this is a link</a>
এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল ইমেজ কে img ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
<img src="w3schools.jpg" width="130" hight="140"/>
উল্লেখ্য এট্রিবিউট হিসেবে ছবির নাম আর ছবির সাইজ কেও ব্যবহার করা যায়।
এইচটিএমএল হেডিং
হেডিং মূলত h1থেকে h6 পর্যন্ত ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
<h1> This is a heading</h1>
<h2> this is a heading 2</h2>
<h3> this is heading 3</h3>
এর ফলাফল নিচের মতো,
this is heading 1
this is heading 2
this is heading 3
এইচটিএমএল প্যারাগ্রাফ
এইচটিএমএল প্যারাগ্রাফ কে <p> ট্যাগ দিয়ে সংগায়িত করা হয়।
যেমন,
<p> this is a paragraph</p>
<p> this is another paragraph</p>
এইচটিএমএল লিংক
এইচটিএমএল লিংক কে <a> ট্যাগ দিয়ে সংজ্ঞায়িত করা হয়।
যেমন,
<a> this is a link</a>
মূলত এটাই একটা এইচটিএমএল লিংক কোড। এই কোড টি লেখা হলে একটা লিংক তৈরি হবে। কিন্তু সেই লিংক এ ক্লিক করলে কোন কাজ করবে না। কারন এখানে লিংক টি কার সাথে লিংকড হবে তা দেয়া হয়নি। একে বলে এট্রিবিউট। ওয়েব ডেভেলপিং এ এট্রিবিউট খুব দরকারি একটা জিনিস। এট্রিবিউট ছাড়া কোডিং হয় না। এট্রিবিউট দিয়ে আমরা এইচটিএমএল ট্যাগ কে কন্টেন্ট এর সাথে সমন্বয় ঘটাই।
<a * > this is a link</a>
* চিহ্নিত স্থানে মূলত এট্রিবিউট বসে। এই ব্যাপারটা সব ট্যাগের ক্ষেত্রেই নিজের মতো করে ব্যবহার করা হয়। লিংক ট্যাগের ক্ষেত্রে href হলো এট্রিবিউট। এর মান হবে মূলত ঐ ওয়েব সাইটের এ্যাড্রেস যা লিংক করা হবে।
<a href="www.w3schools.com"> this is a link</a>
এইচটিএমএল ইমেজ
এইচটিএমএল ইমেজ কে img ট্যাগ দিয়ে প্রকাশ করা হয়।
<img src="w3schools.jpg" width="130" hight="140"/>
উল্লেখ্য এট্রিবিউট হিসেবে ছবির নাম আর ছবির সাইজ কেও ব্যবহার করা যায়।
এইচটিএমএল ০১
এইচটিএমএল একটি ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপিং করতে ব্যবহার করা হয়। এইচটিএমএল মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। মার্কআপ ল্যাংগুয়েজ হলো এক গুচ্ছ মার্কআপ ট্যাগের সমষ্টি। এইচটিএমএল মার্কআপ ট্যাগ কে ওয়েব পেইজ প্রদশর্ন করতে ব্যাবহার করে।
এইচটিএমএল মার্কআপ ট্যাগ কে সাধারনত এইচটিএমএল ট্যাগ বলা হয়। এইচটিএমএল হলো কিছু কী-ওয়ার্ড যা এ্যাংগেল ব্রাকেট ইউজ করে ব্যবহার করতে হয়। যা এরকম <html> . এইচটিএমএল ট্যাগ সাধারনত জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়। অর্থাৎ <b> </b> . ফার্স্ট ট্যাগ কে বলা হয় স্টার্ট ট্যাগ আর দ্বিতীয় ট্যাগ কে বলা হয় ইন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ আর ইন্ড ট্যাগ কে অনেক সময় ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ও বলা হয়।
এইচটিএমএল ডকুমেন্ট হলো আসলে ওয়েব পেজ। এইচটিএমএল ডকুমেন্টে থাকে এইচটিএমএল ট্যাগ আর প্লেইন টেক্সট। আমরা যেসব ব্রাউজার ব্যাবহার করি যেমন ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স, এরা মূলত এইচটিএমএল ডকুমেন্ট কে রিড করে ওয়েব পেজ হিসেবে প্রদর্শন করে। ব্রাউজার এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করে না, কিন্তু ওয়েব কন্টেন্ট প্রদর্শন করতে এইচটিএমএল ট্যাগ কে ইউজ করে থাকে।
উদাহরণঃ
<html>
<body>
<h1> this is my first heading </h1>
<p> This is my first paragraph </p>
</body>
</html>
কোডের ব্যাখ্যাঃ
<html> </html> এর মাঝখানে যা আছে তাই মূলত আপনার ওয়েব সাইট।
<body> এবং </body> এর মাঝখানের লেখা গুলোই মূলত ওয়েব পেইজের মূল কন্টেন্ট।
<h1> এবং /h1> ট্যাগ মূলত প্রধান হেডিং প্রকাশ করে।
<p> এবং </p> ট্যাগ মূলত প্যারাগ্রাফ প্রকাশ করার জন্য ব্যবহার করতে হয়।

Sunday, 22 May 2011
Learn php with me
Hi, I'm a newby too. I want to learn PHP. For this reason I've made this blog. I'll try to learn php from various blog and also will try to post all here. So you will no be looser if you stay with me.
Subscribe to:
Posts (Atom)