Wednesday, 31 August 2011

এইচটিএমএল ০১

এইচটিএমএল একটি ল্যাংগুয়েজ যা ওয়েব ডেভেলপিং করতে ব্যবহার করা হয়। এইচটিএমএল মানে হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাংগুয়েজ। মার্কআপ ল্যাংগুয়েজ হলো এক গুচ্ছ মার্কআপ ট্যাগের সমষ্টি। এইচটিএমএল মার্কআপ ট্যাগ কে ওয়েব পেইজ প্রদশর্ন করতে ব্যাবহার করে।

এইচটিএমএল মার্কআপ ট্যাগ কে সাধারনত এইচটিএমএল ট্যাগ বলা হয়। এইচটিএমএল হলো কিছু কী-ওয়ার্ড যা এ্যাংগেল ব্রাকেট ইউজ করে ব্যবহার করতে হয়। যা এরকম <html> . এইচটিএমএল ট্যাগ সাধারনত জোড়ায় জোড়ায় ব্যবহার করা হয়। অর্থাৎ <b> </b> . ফার্স্ট ট্যাগ কে বলা হয় স্টার্ট ট্যাগ আর দ্বিতীয় ট্যাগ কে বলা হয় ইন্ড ট্যাগ। স্টার্ট ট্যাগ আর ইন্ড ট্যাগ কে অনেক সময় ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ ও বলা হয়।

এইচটিএমএল ডকুমেন্ট হলো আসলে ওয়েব পেজ। এইচটিএমএল ডকুমেন্টে থাকে এইচটিএমএল ট্যাগ আর প্লেইন টেক্সট। আমরা যেসব ব্রাউজার ব্যাবহার করি যেমন ইন্টারনেট এক্সপ্লোরার বা মজিলা ফায়ারফক্স, এরা মূলত এইচটিএমএল ডকুমেন্ট কে রিড করে ওয়েব পেজ হিসেবে প্রদর্শন করে। ব্রাউজার এইচটিএমএল ট্যাগ প্রদর্শন করে না, কিন্তু ওয়েব কন্টেন্ট প্রদর্শন করতে এইচটিএমএল ট্যাগ কে ইউজ করে থাকে।

উদাহরণঃ

<html>
<body>
<h1> this is my first heading   </h1>
<p> This is my first paragraph </p>

</body>

</html>

 কোডের ব্যাখ্যাঃ

<html>      </html> এর মাঝখানে যা আছে তাই মূলত আপনার ওয়েব সাইট।
<body>  এবং  </body> এর মাঝখানের লেখা গুলোই মূলত ওয়েব পেইজের মূল কন্টেন্ট।
<h1>  এবং /h1>  ট্যাগ মূলত প্রধান হেডিং প্রকাশ করে।
<p>  এবং </p>  ট্যাগ মূলত প্যারাগ্রাফ প্রকাশ করার জন্য ব্যবহার করতে হয়।

No comments:

Post a Comment