Thursday, 1 September 2011

এইচটিএমএল ০৩

 এইচটিএমএল ইলিমেন্ট

এইচটিএমএল ডকুমেন্ট এর উপাদান হলো এইচটিএমএল ইলিমেন্ট। একটা এইচটিএমএল ডকুমেন্ট এর শুরু থেকে শেষটা সবই হলো এইচটিএমএল ইলিমেন্ট।

Start tag *     Element content     End tag *
<p>      This is a paragraph     </p> 
<a href="default.htm" >      This is a link     </a>
<br />

স্টার্ট ট্যাগ কে ওপেনিং ট্যাগ আর ইন্ড ট্যাগ কে ক্লোসিং ট্যাগ ও বলা হয়।

এইচটিএমএল এলিমেন্ট সিনট্যাক্স

একটা এইচটিএমএল ইলিমেন্ট শুরু হয় ওপেনিং/ স্টার্ট ট্যাগ দিয়ে। এইচটিএমএল ইলিমেন্ট শেষ হয় ক্লোজিং/ ইন্ড ট্যাগ দিয়ে। স্টার্ট আর ইন্ড ট্যাগের মাঝখানে সবই হলো ইলিমেন্ট কন্টেন্ট। কিছু ইলিমেন্টে থাকে ইম্পটি কন্টেন্ট। ইম্পটি ইলিমেন্ট স্টার্ট ট্যাগেই শেষ হয়ে যায়। বেশির ভাগ ইলিমেন্টেরই এট্রিবিউট থাকে।

নেস্টেড এইচটিএমএল এলিমেন্ট


বেশির ভাগ এইচটিএমএল এলিমেন্ট ই অন্য কোন এইচটিএমএল ইলিমেন্ট কে ধারন করে। একে বলা হয় নেস্টিং। এইচটিএমএল ইলিমেন্ট কে বলা হয় নেস্টেড ইলিমেন্ট।


এইচটিএমএল ইলিমেন্ট এক্সাম্পল

<html>
<body>
<p> this is my first paragraph</p>

</body>

</html>

উপেরে উদাহরনে তিনটা ইলিমেন্ট রয়েছে।

<p> ইলিমেন্ট
<p>this is my first paragraph</p>

<p> ইলিমেন্ট কোন এইচটিএমএল ডকুমেন্ট এ প্যারাগ্রাফ বোঝাতে ব্যবহার করা হয়।
এই ইলিমেন্ট এ একটা স্টার্ট ট্যাগ <p>  আর একটা ইন্ড ট্যাগ </p>  আছে।
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো, this is my first paragraph.

<body>  ইলিমেন্ট

<body>
<p> this is my first paragraph</P>
</body>

<body> ইলিমেন্ট এইচটিএমএল কন্টেন্ট এর বডি কে সংজ্ঞায়িত করতে ব্যবহার করা হয়।
এই ইলিমেন্ট এর স্টার্ট ট্যাগ হলো <body>  এবং ইন্ড ট্যাগ হলো </body>
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো আরেকটা এইচটিএমএল ইলিমেন্ট <p>  ইলিমেন্ট।


<html>  ইলিমেন্ট

<html>

<body>
<p> this is my first paragraph</p>
</body>
</html>

<html>  ইলিমেন্ট সম্পুর্ন এইচটিএমএল ডকুমেন্ট কে সংজ্ঞায়িত করে।
এইচটিএমএল ইলিমেন্ট এর স্টার্ট ট্যাগ <html>  এবং ইন্ড ট্যাগ হলো </html>
এই ইলিমেন্ট এর কন্টেন্ট হলো আরেকটা এইচটিএমএল ইলিমেন্ট <body>  ইলিমেন্ট।

ইন্ড ট্যাগ

কিছু কিছু এইচটিএমএল ইলিমেন্টে ইন্ড ট্যাগ না ব্যবহার করলেও ব্রাউজার আউটপুট প্রদর্শন করে। যেমন
<p>this is a paragraph

এখানে ইন্ড ট্যাগ ব্যবহার করা না হলেও বেশির ভাগ ব্রাউজারে এতে ফলাফলের কোন পরিবর্তন দেখানো হবে না। তাই এরকম করা ঠিক না। অনেক এইচটিএমএল ইলিমেন্ট আছে যেখানে ইন্ড ট্যাগ না দিলে অনাকাঙ্খিত রেজাল্ট, ত্রুটি প্রদর্শিত হতে পারে। তাই সাবধান থাকা উচিত।


ইম্পটি এইচটিএমএল ইলেমেন্ট

কিছু এইচটিএমএল ইলিমেন্ট থাকে ফাকা। এর কোন উপাদান থাকে না।
<br> হলো একটি ইম্পটি ইলিমেন্ট যার কোন ইন্ড ট্যাগ থাকে না। (<br> ট্যাগ মূলত লাইন ব্রেক বোঝাতে ব্যাবহার করা হয়।

নোটঃ এক্সএইচটিএমএল এ সব ইলিমেন্ট এর ই ইন্ড ট্যাগ থাকতে হবে। xhtml ও xml এ ইম্পটি ট্যাগ কে এন্ডিং করার সঠিক নিয়ম হলো স্টার্ট ট্যাগের ভিতরে স্লাস(/) যোগ করা ( যেমন <br/>)।   । .

লোয়ার কেস লেটার ইউজ করা

html  কেস সেনসেটিভ নয়। <p> এবং <P>  একই অর্থ প্রকাশ করে। অনেক ওয়েব সাইট আছে যারা আপার কেস লেটার ইউজ করে। কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম  html4 থেকে লোয়ার কেস ব্যবহার করতে বলে এবং xhtml  লোয়ার কেস ট্যাগ ডিমান্ড করে।

সহজ ভাষায় বলা যায়, লোয়ার কেস ব্যবহার করাই ভাল।

No comments:

Post a Comment